ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

থাইল্যান্ডে এক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩৪

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় এক প্রদেশে শিশুদের জন্য পরিচালিত একটি স্কুলে (ডে-কেয়ার সেন্টার) এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে।


পুলিশের সাবেক এক কর্মকর্তা এই বন্দুক হামলা চালিয়েছেন বলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) থাই পুলিশের একজন মুখপাত্র গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।


থাইল্যান্ড পুলিশের উপ মুখপাত্র আর্চন ক্রাইটং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এবারের গুলিতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন।


থাই পুলিশের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরাও রয়েছেন। পুলিশের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ওই হামলা চালিয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।


দেশটির সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলছেন, ডে কেয়ার সেন্টারে হামলার পর দেশটির সংশ্লিষ্ট সব সংস্থা এবং কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা। একই সঙ্গে অপরাধীকে দ্রুত গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।


পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, ডে কেয়ার সেন্টারে শিশু এবং প্রাপ্তবয়স্কদের গুলির পাশাপাশি ছুরিকাঘাতও করেছেন ওই হামলাকারী। যদিও হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত পরিষ্কার নয়।


থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। দেশটির পুলিশ বলেছে, হামলাকারী সাবেক পুলিশ কর্মকর্তাকে শেষবার ব্যাংককে রেজিস্ট্রেশন করা নম্বর প্লেটসহ একটি সাদা-চার দরজার টয়োটা ট্রাক চালাতে দেখা গেছে।


নং বুয়া লাম্ফু প্রদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑